1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশের পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ নওয়াজ শরিফের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩০ pm

পাকিস্তানের চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার জন্য দেশটির সাবেক সেনা জেনারেল ও বিচারকদের দায়ী করেছেন দেশটির স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

সোমবার লন্ডন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) এক দলীয় বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।খবর ডন ও জিয়ো ‍নিউজের।

নওয়াজ শরিফ বলেন, আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে দেশে তহবিল ভিক্ষা করতে যাচ্ছেন, যখন ভারত চাঁদে পৌঁছেছে এবং জি-২০ সম্মেলন করছে। ভারতের এসব অর্জন কেন পাকিস্তান করতে পারেনি। এর জন্য কে দায়ী?

আবেগঘন বক্তৃতায় তিনি বলেন, যে ব্যক্তি (নওয়াজ) দেশকে বিদ্যুতের লোডশেডিং থেকে মুক্ত করেছেন, তাকে চারজন বিচারক বাড়ি পাঠিয়ে দিয়েছেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও আইএসআইয়ের প্রধান জেনারেল ফয়েজ হামিদ তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিলেন বলেও অভিযোগ করেছেন পিএমএল-এনের এই প্রধান।

তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন ভারতের রিজার্ভ ছিল মাত্র এক বিলিয়ন ডলার। কিন্তু আজ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৬০০ বিলিয়ন ডলারে।

ভিডিও বৈঠকে নওয়াজ শরিফ প্রশ্ন করে বলেন, ভারত আজ কোথায় পৌঁছেছে? আর পাকিস্তান বিশ্বের কাছে কিছু অর্থের জন্য ভিক্ষা করছে।

২০১৮ সালে পাকিস্তানের বহুল আলোচিত আল-আজিজিয়া মিলস ও অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত। এই মামলায় লাহোরের কোট লাখপাত কারাগারে সাত বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য ২০১৯ সালের ১৯ নভেম্বর লন্ডনে যান নওয়াজ শরিফ।

সেই সময় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছিল, ইমরান খানের সরকার ও তার সমর্থকরা নওয়াজ শরিফকে বিষ প্রয়োগের চেষ্টা করেছে। যে কারণে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিক ও লন্ডন ব্রিজ হাসপাতালে চার মাস ধরে চিকিৎসা নেন তিনি।

চলতি বছরের জুনে পাকিস্তানের জাতীয় পরিষদ ও সিনেটে সংশোধিত জাতীয় নির্বাচন আইন-২০২৩ অনুমোদন পায়। এর ফলে নির্বাচনের তারিখ নির্ধারণের একতরফা ক্ষমতা পায় পাকিস্তানের নির্বাচন কমিশন। একই আইনে নির্বাচনে দণ্ডিত কোনও প্রার্থীকে নির্বাচন কমিশনের অযোগ্য ঘোষণা করার মেয়াদ পাঁচ বছর করা হয়।

দেশটির বিরোধী রাজনীতিকরা বলছেন, কেবল নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচনী আইনে সংশোধন আনা হয়েছে। এর ফলে নওয়াজ শরিফ ছাড়াও দেশটির নবগঠিত রাজনৈতিক দল ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) পৃষ্ঠপোষক জাহাঙ্গীর খান তারিন উপকৃত হবেন উল্লেখ করে আইনটির সমালোচনা করেন তারা।

নওয়াজ শরিফ চার বছরের স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে আগামী ২১ অক্টোবর দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। দেশটির আগামী নির্বাচনে তার রাজনৈতিক দল পিএমএল-এনের রাজনৈতিক প্রচারণার নেতৃত্ব দিতে তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ