1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ নেত্রকোনা জেলা পুলিশ

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৯ pm

পুলিশের সামগ্রিক কর্ম মূল্যায়নে যৌথভাবে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে নেত্রকোনা জেলা পুলিশ ও ময়মনসিংহ জেলা পুলিশ।
ময়মনসিংহ রেঞ্জের মাসিক সভায় সোমবার ১৮ সেপ্টেম্বর নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের হাতে ময়মনসিংহ রেঞ্জের চার জেলার মধ্যে শ্রেষ্ঠ নেত্রকোনা জেলার পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।
জেলার ১০ থানার ওয়ারেন্ট নিষ্পত্তি,নিয়মিত মামলায় আসামী গ্রেফতার,মাদক উদ্ধার,গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন,চোরাই মালামাল উদ্ধার,ভিকটিম উদ্ধার,অপরাধ নিয়ন্ত্রণ,দক্ষতা, কর্তব্যনিষ্ঠা,সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ নেত্রকোনা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় ময়মনসিংহ রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ জেলা হিসেবে নেত্রকোনা জেলা পুলিশকে মনোনীত করা হয়।
এছাড়াও দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল মনোনীত হয়েছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ