1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১৫ pm

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীকুটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রুমেল মিয়া (৪০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যজন মধ্যবয়সী নারী এবং তার নাম-পরিচয় জানা যায়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক জানান, নতুন ব্রিজ-চুনারুঘাট সড়কে হঠাৎ করেই দুদিক থেকে আসা অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

এছাড়াও গুরুতর আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী বলেও জানান ওসি রাশেদুল।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ