1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছেলে হারানোর অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৬ am

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ছেলে সায়াম-উর রহমান সায়ামের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একমাত্র সন্তান হারানো বেদনার কথা স্মরণ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, আমি ছেলে হারা পিতা। অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। ছেলে হারানোর ব্যাথায় আমি এখনও ঘুমাতে পারি না। অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার সন্তানটি আমাকে ও সমস্ত আপনজনকে ফাঁকি দিয়ে চলে গেল। এমন দিন যেন কোনো পিতার জীবনে না আসে। ছেলের জন্য সবার কাছে দোয়া চাই। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।

এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, সদস্য মোহাম্মদ এ আরাফাত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ,২০১১ সাণের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে এক সড়ক দর্ঘটনায় সায়াম-উর রহমান সায়াম মারা যান ৷

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ