1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জামায়াত-শিবিরের ৪০ নেতাকর্মীকে শ্যোন অ্যারেস্ট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১১:২২ pm

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়াকে কেন্দ্র করে গত ১৫ আগস্ট ওয়াসা মোড় ও কাজীর দেউড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার জামায়াত-শিবিরের ৪০ নেতা কর্মীকে নগরের ডবলমুরিংয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছেন।

বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। গ্রেফতার দেখানো আসামিরা হলেন, জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক মো. ইকবাল, জামায়াতের কর্মী আবদুল মোতালেব, হেলাল উদ্দিন, মিজানুর রহমান, মো. ইউসুফ, মোশারফ হোসেন ও মো. সুমন প্রমুখ।

আদালত সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই নগরের ডবলমুরিংয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার তথ্য পেয়ে নগরের কোতোয়ালী থানা পুলিশের গ্রেফতার করা ৪০ আসামির মধ্যে ৩৮ জন এবং বন্দর থানা-পুলিশের হাতে গ্রেফতার দুইজন ৪০ জন আসামি। গত ২৮ জুলাই পুলিশের গাড়ি ভাঙচুর করা হলে পুলিশ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৪৫০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, নগরের ডবলমুরিং থানায় হওয়া মামলায় জড়িত থাকার তথ্য পাওয়ায় কোতোয়ালী থানা ও বন্দর থানা পুলিশের হাতে গ্রেফতার ৪০ জনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ