1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হিলিতে পেঁয়াজের কেজি ৫৮ টাকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ১১:৪১ pm

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজিপ্রতি প্রকারভেদে দুই টাকা কমে নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৫৮ টাকায় এবং ইন্দর প্রদেশের পেঁয়াজ ৫৪ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভারত থেকে সরবরাহ বেশি এবং বৈরী আবহাওয়ার কারণে দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। কেজিপ্রতি ২০ টাকা বাড়িয়ে ২ টাকা কমার কারণে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ভোক্তারা।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা জাহিদুল ইসলাম পলাশ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, তবে দাম অনেকটাই বেশি। পেঁয়াজ বেশি পরিমাণ কিনতেও ভয় লাগছে। কারণ প্রতি দিন দাম উঠানামা করছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৫৪ থেকে ৫৮ টাকা কেজি দরে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকেন। বর্তমানে ২১০ মার্কিন ডলারে এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। অপরদিকে ৪০ শতাংশ শুল্ক দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসছে। ফলে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ