
ময়মনসিংহের গফরগাঁওয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান গফরগাঁও শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকালে জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, নাসির উদ্দিন মনি, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাউদ্দিন পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন ।আলোচনা সভা ও দোয়া মাহফিলে আমরা মুক্তিযোদ্ধার সন্তান গফরগাঁও শাখার সভাপতি সরকার ইসরাত আহম্মেদ পাপেলের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
ভিন্নবার্তা/এমএসআই