1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টাকার লোভে রাতারাতি আবাদী জমিতে স্থপনা তোলার হিড়িক

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ১০:১২ pm

ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেন স¤প্রসারণের উদ্যোগে এক শ্রেনীর অর্থলোভী মানুষ রাস্তার ধারে নতুন নতুন স্থাপনা তৈরী করছে। এতে ধানক্ষেত ও আবাদযোগ্য জমি নষ্ট করা হচ্ছে। এমনই একটি স্থাপনা তৈরী করা হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে। সরজমিন দেখা গেছে, ধান ক্ষেত নষ্ট করে জমির মধ্যে নির্মাণ করা হয়েছে টিন শেডের ঘর। এমন শত শত দোকান বা স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এদিকে ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীত করতে ঝিনাইদহ জেলা প্রশাসন থেকে ভুমি অধিগ্রহনের নোটিশ প্রদান করা হয়। এতে জমির মালিকদের তিন গুণ ক্ষতিপুরণ করা হবে।

জমিতে স্থাপনা থাকলেও বাড়তি সরকারি অর্থ প্রদান করা হবে। সরকারি অর্থের লোভে বিষয়খালী গ্রামের আব্দুল বারি সরদার ধানের ক্ষেত নষ্ট করে টিন শেডের ঘড় নির্মাণ কাজ ইতি মধ্যে শেষ করেছেন। এমনকি অন্যান্য এলাকাতেও বিভিন্ন মানুষ সরকারি টাকার লোভে সড়কের দুই পাশে রাতারাতি নির্মাণ করছে অসংখ্য স্থপনা। বিষয়খালী গ্রামের আব্দুর রহমান জানান, লোভি মানুষদের বিরুদ্ধে এখনই আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে রাতারাতি আরো স্থাপনা গড়ে উঠতে পারে। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা বলেন, প্রশাসনের নজরদারী থাকলে এমন স্থাপনা গড়ে উঠতো না। তিনি বলেন যারা এমন ভবন বা ঘর তৈরী করছেন তারা ক্ষতিগ্রস্থ হবেন।

কারণ আগেই জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থাপনার তালিকা করা হয়েছে। তার বাইরে যারা স্থাপনা করবেন তারা ক্ষতি পুরণ পাবেন না বলে ধরে নেয়া যায়। ইউপি চেয়ারম্যান বলেন, এলাকার বেশ কিছু মৌজার জমি রেজিষ্ট্রি জেলা প্রশাসক বন্ধ রেখেছেন রাস্তা তৈরীর স্বর্থে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম বলেন, কেউ যদি নতুন করে কোন স্থপনা নির্মাণ করেন তবে তার কোন ক্ষতি পূরণ দেয়া হবে না। তিনি বলেন, গত ৭ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঝিনাইদহ-যশোর সড়ক সেকশন (ফেজ-১) প্রকল্পের ভ‚মি অধিগ্রহন ও পূনর্বাসন কর্ম পরিকল্পনা বিষয়ক এক মত বিনিময় সভায় এ নিয়ে সকলকে অবহিত করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ