1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অধিক দামে ডিম বিক্রি, ৯৫ হাজার টাকা জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ১০:৪৮ pm

চট্টগ্রাম মহানগরীতে ডিমের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের ২টি মোবাইল কোর্ট পাহাড়তলী বাজার ও পাহাড়তলী রেলওয়ে বাজারে অভিযান পরিচালনা করেছে। অধিক দামে ডিম বিক্রি করায় দুই বাজারে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় অভিযানের একটিতে মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অপর মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন আগ্রাবাদ জোনের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গালিব চৌধুরী।

বাজারে ডিমের মূল্যে অনিয়মের অভিযোগ ও কৃষি বিপণন লাইসেন্স নবায়ন না করায় আল আমিন স্টোরকে ৪০ হাজার, শাহজাহান স্টোরকে ৩০ হাজার, জান্নাত পোলট্রিকে ২০ হাজার ও নুর মোহাম্মদ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা শেষে জানান, সব ব্যবসায়ীকে ন্যায্য মূল্যতালিকা প্রদর্শন করতে হবে। মূল্যতালিকা ছাড়া কেউ এলোমেলোভাবে অধিক দামে ডিম বিক্রয় করতে পারবে না। কোনো অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় বা কেউ ইচ্ছাকৃতভাবে ডিমের দাম বাড়িয়ে সংকট সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টি করছে কিনা এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উভয় মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ মোরশেদ কাদের।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ