1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চান্দুয়ালী বাজারে আলতাফের অফিস ভাংচুর ও গালিগাজ

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ১১:১৭ pm

ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নে আওয়ামীলীগের দুই গ্রপের কোন্দল চরম আকার ধারণ করেছে। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে চান্দুয়ালি বাজারে বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাসের অফিস ভাংচুর করেছে প্রতিপক্ষ গ্রæপ। চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাস জীবনহানীর শংকায় ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে চান্দুয়ালি বাজারে আমার ব্যক্তিগত অফিসে ২০/২৫জন যুবক অতর্কিত ভাবে হামলা চালায় এবং আমার পিতা মাতার নামে অকথ্য ভাষায় গালি গালাজ করে।

তারা অফিসে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন জিনিস পত্র ভাংচুর করে। ভাংচুরের কারণ সম্পর্কে তিনি বলেন, আমি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গ্রুপের সমর্থক হওয়ায় প্রতিপক্ষ এমপি গ্রুপের সমর্থক সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েলের হুকুমে তার লোকজন এই ভাংচুর চালায়। তিনি আরো জানান, কিছুদিন আগে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জাহেদী ফাউন্ডেশনের কর্নধর নাসের শাহরিয়ার জাহেদী মহুল মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৭ লাখ টাকার অনুদান প্রদান করেন। এতে প্রতিপক্ষ গ্রæপ ক্ষুদ্ধ হন এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তিনি বলেন নৌকা প্রতিক যিনিই পাবেন আমি তো তার ভোট করবো।

এখানে তো বিরোধ থাকার কথা নয়। সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েলের বক্তব্য জানতে তার মুঠোফোনে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে বাজার গোপালপুর ক্যাম্পের সহকারি পরিদর্শক মোঃ বদর উদ্দিন জানান, খবর পেয়ে শুক্রবার রাত ১১ দিকে চান্দুয়ালি বাজারে গিয়েছিলেন। চেয়ারম্যানের অফিসে বেশ কয়েকটি চেয়ার, ও টেবিল ভাংচুরের ঘটনা দেখে এসেছি। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা চেয়ারম্যান আলতাফ হোসেনের জিডির বিষয়টি নিশ্চিত করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ