1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচি পালিত

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ১১:৫৯ pm

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানের সাজার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। শুক্রবার বিকালে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল শহরের প্রেসক্লাব এলাকায় সমবেত হতে থাকে। এক পর্যায়ে মিছিলে মিছিলে শহর প্রকম্পিত হয়ে ওঠে। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ ফ্যামিলি জোন এলাকায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এমএম মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, মুন্সি কামাল আজাদ পাননু, এম শাহজাহান আলী, আলাউদ্দীন আল মামুন, জাহাঙ্গীর হোসেন, এনামুল কবীর মুকুল, শৈলকুপার রাকিবুল হাসান দিপু, হুমায়ন বাবর ফিরোজ, মহেশপুরের মেহেদী হাসান রণি, কালীগঞ্জের তবিবুর রহমান মিনি, মিঠু, ইসরাইল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা তবিবুর রহমান সাগর, কেন্দ্রীয় কৃষকদলের নেতা ওসমান গণি, কোটচাঁদপুরের আব্দুর রাজ্জাক ও হরিণাকুন্ডুর আবুল হাসান মাষ্টার প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তগন বলেন, দেশের হাওয়া বদলে যাচ্ছে দ্রæত। যারা অত্যাচার নির্যাতন চালিয়ে বিএনপিকে পঙ্গু-প্রতিবিন্ধ করতে চেয়েছিল তারাও এখন সুর নরম করছে। বক্তাগন পুলিশ ও সরকারী কর্মকর্তাদের প্রতি শেখ হাসিনার তাবেদারী না করে জনতার কাতারে সামিল হওয়ার আহবান জানান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ