
এক নাবালিকা মেয়েকে অপহরণ করার মামলায় নীলফামারীর ডোমারে এক সন্তানের জনক বিপুল ইসলামকে(২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। বিপুল ইসলাম উপজেলার গোমনাতী তেতুলতলার আব্দুল কাদেরের ছেলে।
বৃহষ্পতিবার (৩ আগষ্ট) অপহৃতা নাবালিকা মেয়েটির নানী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ডোমার থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জোড়াবাড়ী ইউনিয়নের দাড়িকামারী এলাকা হতে বিপুলকে গ্রেফতার ও নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে।
মামলা সূত্রে জানা যায়, মা বাবা ঢাকায় অবস্থান করার সুবাদে নানা নানীর বাড়ী থেকে লেখাপড়া করতো নাবালিকা মেয়েটি। গত ৩১ জুলাই ওই নাবালিকা মেয়েটি খুজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে মেয়েটির পরিবার জানতে পারে অন্যান্যদের সহযোগীতায় বিপুল ইসলাম তাদের নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী অপহৃতা নাবালিকাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই