1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুত্রবধূকে পু‌ড়ি‌য়ে হত্যার দায়ে শাশুড়ির মৃত্যুদণ্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ১১:৩০ pm

কিশোরগঞ্জের ক‌রিমগ‌ঞ্জে পুত্রবধূ পাপিয়া আক্তারকে পু‌ড়ি‌য়ে হত্যার দায়ে শাশুড়ি পারুল আক্তারের (৪৯) মৃত্যুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সঙ্গে তা‌কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন। অভি‌যোগ প্রমা‌ণিত না হওয়ায় মামলার অপর দুই আসা‌মি‌কে বেকসুর খালাস দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারুল আক্তার করিমগঞ্জ উপজেলা উলুখলা গ্রামের আনোয়ারুল হক খোকনের স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের ২ মে যৌতুকের জন্য করিমগঞ্জ উপজেলার দক্ষিণ উলুখলা গ্রামের গৃহবধূ পাপিয়া আক্তারকে মার‌পিট ক‌রে শরী‌রে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন শ্বশুরবা‌ড়ির লোকজন। প‌রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

এ ঘটনায় নিহত পাপিয়া আক্তারের ভাই সিরাজুল ইসলাম বাদী স্বামী, শ্বশুর-শাশু‌ড়িকে আসা‌মি ক‌রে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। করিমগঞ্জ থানা পুলিশ তৎকালীন উপপরিদর্শক এসএম জহিরুল ইসলাম তদন্ত শে‌ষে স্বামী‌কে বাদ দি‌য়ে ৩ জ‌নের না‌মে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ সাক্ষ্য ও জেরা শেষে আজ রায় দেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ