1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপির ৩৮ নেতাকর্মী আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ১১:৫১ pm

রাজধানীর আদাবরে লাঠি ও পেট্রলসহ বিএনপির ৩৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে ১৩ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে ১১টি কাঠের লাঠি, ২৫০ মিলিলিটার বোতলে রাখা ১০০ মিলিলিটার পেট্রল ও ২৬টি ভাঙা ইটের টুকরা পাওয়া যায়।

এ ঘটনায় আটক ৩৮ জনসহ মোট ৭৮ জনকে আসামি করে আদাবর থানায় একটি মামলা করা হয়েছে।

এ বিষয়ে আদাবর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শনিবার বিএনপির ঘোষণা অনুযায়ী রাজধানীর প্রবেশদ্বারগুলোতে অবরোধ কর্মসূচিকে ঘিরে বিশৃঙ্খলা করতে ঢাকার বাহির থেকে আদাবর এলাকায় বিএনপির অনেক নেতাকর্মী এসে একটি বাড়িতে অবস্থান করছেন। পরে আমরা আদাবরের ১৩ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাতক্ষীরা এলাকার ৩৮ জন নেতাকর্মীকে আটক করে তাদের আদালতে পাঠাই।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ