1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীর হোটেলে মিলল এক ব্যক্তির মরদেহ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ১১:২৫ pm

রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ফকিরাপুল সেল্টার আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে তৃতীয় তলায় ৩১৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, নিহত ওই ব্যক্তির বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চড়ভাড়াদি গ্রামে। তার বাবার নাম ইয়েজেল মণ্ডল। এলাকায় জমি কেনা-বেচার ব্যবসা করতেন তিনি। গত ৭ জুন ঢাকায় এসে ফকিরাপুলের ওই হোটেলে উঠেন আব্দুল হালিম। ওই ব্যক্তির পরিবার থেকে জানা গেছে, তিনি অসুস্থ ছিলেন। আজকে হালিমের বন্ধু শাহিন তাকে ফোনে না পেয়ে ঢাকার দোহার থেকে হোটেলে আসেন এবং দরজা খুলে তাকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ