1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হত্যা মামলায় ২০ বছর আগে মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ১১:১৩ pm

নেত্রকোনার পূর্বধলায় চাঞ্চল্যকর বীমা কর্মকর্তা হত্যা মামলায় ২০ বছর আগে মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মজিবর রহমান (৭০) পূ্র্বধলা উপজেলার ইরিভিটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সে মৃত্যুদণ্ড সাজা মাথায় নিয়ে ২০ বছর যাবৎ ঘুরে বেড়াচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে টাংগাইল জেলার ধনপুর থানা এলাকা হতে অভিযান চালিয়ে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় আসামিকে।

র‌্যাব জানায়, আসামী মজিবর রহমান নিহত নুর- মোহাম্মদের পূর্বধলা উপজেলার দশাশী গ্রামের মৃত আনছর উদ্দিনের বাড়ীতে মাসোয়ারা চুক্তিতে কাজ করত। নিহত নুর-মোহাম্মদ একটি জীবন বীমা কোম্পানীতে চাকুরী করতেন। চাকুরীর সুবাধে তার নিকট প্রায় সময় নগদ টাকা পয়সা থাকত। নগদ অর্থের লোভে আসামী মজিবর রহমান মালিক নুর মোহাম্মদকে নির্মমভাবে হত্যা করে পার্শবর্তী বারহাট্টা থানার দেউলি গ্রামের মাটির নিচে পুতে রাখে।
পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই মোঃ নুর-ইসলাম বাদী হয়ে নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ০৪ মাস পর মামলা তদন্ত চলাকালীন সময়ে আসামী মজিবুর রহমানকে পুলিশ গ্রেফতারের পর আসামীর দেওয়া তথ্য মতে পার্শবর্তী থানা এলাকা হতে পুতে রাখা লাশের কংঙ্কাল উদ্ধার করে। পরে কিছুদিন হাজতবাস করে জামিনে মুক্তি পায় আসামি।
পরবর্তীতে বিজ্ঞ আদালতে বাদীর আনীত অভিযোগ প্রমানীত হওয়ায় আসামী মুজিবর রহমানকে ২০০৪ সালে মৃত্যুদন্ড প্রদান করা হয়। এরপর থেকেই পলাতক ছিল আসামি।
র‌্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য সংশ্লিষ্ট পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ