1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লালমোহনে ১০ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ সমাপ্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ৮:৫৩ am
Exif_JPEG_420

মাহবুব আলম, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ১০দিন ব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। স্থানীয় হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় আইসিটি হলরুমে ২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ শেষে এক সংক্ষিপ্ত সভা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, এস এ এম রফিকুন্নবী (যুগ্ম সচিব)।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গৃহীত শিক্ষাবান্ধব সকল কার্যক্রমের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যুগান্তকারী কার্যক্রম হল শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন। এটাকে কাজে লাগিয়ে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গ্লোবাল নেটওয়ার্কে নিজেদের যুক্ত করতে শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তুলতে হবে। তাই এ ল্যাব সুন্দরভাবে পরিচালনার জন্য শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই। আমরা আশা করি সম্মানিত শিক্ষকবৃন্দ এ প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিবেন। তবেই আমাদের জাতীয় লক্ষ অর্জিত হবে। অতি শীঘ্রই প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯০ জন করে সারা বাংলাদেশের ২৭ হাজার শিক্ষার্থীকে রোবট ও ড্রোন পরিচালনা সংক্রান্ত পাইথুন প্রশিক্ষণ প্রদান করা হবে।

অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমীন শাজাহান, আইসি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও মাস্টার ট্রেইনারবৃন্দ।

এসময় প্রশিক্ষণার্থী শিক্ষকদের পক্ষে প্রধান অতিথিকে শুভেচ্ছা বিনিময় ও প্রশিক্ষণের বিস্তারিত অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন, ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাহাবুব আলম। সভায় প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দের সমাপনী পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্ত করা হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ