1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজের যোগদান

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ১০:২৭ pm

হাওর নদী ও পাহাড় বেষ্টিত জেলা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক হিসেবে শাহেদ পারভেজ বৃহস্পতিবার যোগদান করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের উপস্থিতিতে সকালে নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক নূর, জেলার ১০ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, নেজারত ডেপুটি কালেকটরেট (এনডিসি) মো. মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখঃ ২৭ তম বিসিএস ক্যাডারের নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ ২০০৮ সালের ১৬ নভেম্বর পঞ্চগড় জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরে তিনি জয়পুরহাটের কালাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে বগুড়া জেলার দুপচাঁটিয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি পাবনা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। নেত্রকোনা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার আগে সর্বশেষ তিনি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসাবে কর্মরত ছিলেন।

শিক্ষা জীবনে তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রেডিং থেকে পাবলিক পলিসির উপর স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ