1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঝিনাইদহে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ১১:৫৫ pm

ঝিনাইদহ সদরে অস্ত্র মামলায় ও পৃথক দুটি ধারায় ফারুক হোসেন (৩৫) নামের এক আসামিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ জুলাই) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি ফারুক ঝিনাইদহ সদর উপজেলার সদরের মহামায়া গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২২ ফেব্রæয়ারি ঝিনাইদহ সদরের হলিধানী এলাকা থেকে ফারুকের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে পর দিন সদর থানায় ফারুক হোসেন, রাশিদুল ইসলাম ও লিটনের নামে মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ১৭ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় আসামিকে পৃথক দুটি ধারায় ১০ বছর ও সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। মামলার অপর আসামি রাশিদুল ও লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ