1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইমেরিটাস অধ্যাপক হচ্ছেন ঢাবির ৬ শিক্ষক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ১১:৪৬ pm

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন সাবেক শিক্ষক।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এ সংক্রান্ত প্রস্তাব সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাস করা হয়।

ছয়জন শিক্ষক হলেন-ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা ৬ জন শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে প্রস্তাব করেছিলাম। আর সেটি একাডেমিক কাউন্সিলে পাস হয়েছে। সিন্ডিকেট সভায় পাস হওয়ার পর সেটা জানানো হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ