
ঝিনাইদহের অলিগলিতে গজিয়ে ওঠা মানহীন ও রেজিষ্ট্রেশন বিহীন ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে র্যাব। বুধবার দিনব্যাপী জেলার মহেশপুর উপজেলার বিভিন্ন স্থানে ডাক্তার ও নার্স বিহীন ক্লিনিকে অভিযান চালিয়ে চারটি ক্লিনিক সাময়িক বন্ধ ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। ঝিনাইদহ র্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতয়িাক হোসাইন জানান, মহশেপুর উপজলো বভিন্নি এলাকায় অনুমোদনবহিীন ক্লনিকিসমূহ র্দীঘদনি ধরে অনয়িমরে সাথে পরচিালনা করে আসছিল এমন খবর পেয়ে মহেশপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এসিল্যান্ড) শরীফ শাওনের সহাায়তায় অভিযান চালানো হয়।
অভিযানকালে মহশেপুররে ভৈরবা বাজারের সেলিমের মালিকানাধীন সহিাব (প্রাইঃ) হাসপাতাল, শ্যামকুড় ইউনিয়নের পদ্মপুকুর মোড়ের মহিউদ্দীনের মালিকানাধীন মহউিদ্দনি (প্রাইঃ) হাসপাতাল নেপার মোড়ের রাসেল মাহমুদের মালিকানাধীন একতা (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগন্টকি সন্টোর এবং নেপা বাজারের নাজমুল হাসানের মালিকানাধীন মা ও শশিু (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগন্টকি সন্টোরে মোবাইল র্কোট পরচিালনা করে সাময়িক বন্ধ করা হয়। চকিৎিসা ব্যবস্থাপনায় অনয়িম থাকায় চারটি প্রতিষ্ঠানকে বশি হাজার টাকা র্অথদন্ড করা হয়।
অভিযোগ উঠেছে মহেশপুরের প্রত্যান্ত অঞ্চল ছাড়াও খালিশপুর ও কোটচাঁদপুর শহরে বছরের পর বছর অপচিকিৎসা চালিয়ে আসছে কতিপয় অর্থলোভী ক্লিনিক মালিক। মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে ত্রæটিপুর্ন অপারেশনের সঙ্গে কোটচাঁদপুর সিটি ক্লিনিকের মালিক জাহাঙ্গীর, কথিত ডাঃ সোহেল রানা, ডাঃ আনিছুর রহমান ও ডাঃ মাসুদ রানা জড়িত। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদ-বিন- হেদায়েত বলেন, এসব ক্লিনিকে যে সব কথিত চিকিৎসক অপারেশন কাজের সঙ্গে জড়িত তাদের সুনিদ্দিষ্ট কোন ঠিকানা নেই। তারা কোথায় থাকেন তারও কোন হদিস মেলেনি।
এরা মোবাইল পেয়ে ক্লিনিকে আসেন অপারশেন করতে। তিনি বলেন, অহরহ অপচিকিৎসা প্রদানের অভিযোগ ওঠায় ডাঃ সোহেল রানা ও ডাঃ আনিছুর রহমানকে চিঠি দিয়ে অপারেশন না করতে বলেছি। কিন্তু তারা চিঠিও গ্রহন করেনি, অপারেশনও বন্ধ করেনি। তবে অন্য একটি সুত্র জানায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদ বিন হেদায়েতের আস্কারায় মহেশপুরে রেজিষ্ট্রেশন বিহীন ক্লিনিক দাপটের সঙ্গে পরিচালিত হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই