1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আটপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩ ১০:১৭ pm

নেত্রকোনার আটপাড়ায় অজ্ঞাত পরিচয় ৫৫ বছর বয়সের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার সুখারি ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের তৌহিদ মিয়ার বাড়ীর পিছনে মগড়া নদী থেকে বিবস্ত্র এ লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুখারি ইউনিয়নের নীলকন্ঠ গ্রামের তৌহিদ মিয়ার বাড়ির পিছনে মগরা নদী ভাঙ্গনের কবলে বাঁশ ঝার পড়ে যায়। নদীর তীরে ওই বাঁশ ঝার বুধবার সন্ধ্যায় দেখতে গিয়ে বিবস্ত্র অবস্থায় এক বৃদ্ধের লাশ আটকে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পুলিশে খবর দিলে সন্ধ্যায় এসে পুলিশ লাশটি উদ্ধার করেন। সুরতহালের রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য রাতে মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে আটপাড়া থানার এসআই মোঃ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যায় মগড়া নদীতে উজান থেকে স্রোতে ভেসে আসা অজ্ঞাত এক বৃদ্ধের বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মরদেহ প্রেরণ করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ