1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাইবান্ধায় কর্মকর্তা-কর্মচারী সমিতির পরিচিতি সভা‌ এবং ঈদ পুনমিলনী অনুষ্ঠান

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩ ১০:৪৭ pm

বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারি সমিতি গাইবান্ধা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও ঈদ পুনমিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

(৮ জুলাই) গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে জেলা পরিষদ সহকারি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা. আবদুর রউফ তালুকদার। আমন্ত্রিত অতিথি মো. মুক্তার হোসেন, জেলা পরিষদ রংপুরের সার্ভেয়ার জহুরুল ইসলাম।

এসময় বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির গাইবান্ধা জেলা শাখার নব-নির্বাচিত কমিটি সভাপতি মো. ইসমাইল হোসেন, সহ-সভাপতি মোছা. শারমিন সুলতানা সুমনা, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শ্রী রাজকুমার চন্দ্র রায়, দপ্তর সম্পাদক মো. মারুফুল হক, প্রচার সম্পাদক শ্রী রতন কুমার, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান, সকল সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যবৃন্দ, জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পরিচালনা করেন সাংবাদিক এবিএম ছাত্তার।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ