1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩ ১০:১৩ pm

আবহাওয়া পরিবর্তনের প্রভাবে এবছর মৌশুমের শুরুতে বৃষ্টিপাত কম হলেও গত এক সপ্তাহের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে দ্রুত গতিতে বাড়ছে নেত্রকোনার সবগুলো নদ নদীর পানি। বিশেষ করে জেলার সীমান্ত এলাকা কলমাকান্দার উব্দাখালি নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় হাওরাঞ্চলসহ নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দার ‍উব্দাখালী ও গণেশ্বরী এবং দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে হু হু করে পানি বেড়েই চলেছে। রবিবার দুপুর পর্যন্ত উব্দাখালি নদীতে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও উপজেলার মহাদেও, বৈঠাখালী, কংশ ধনুসহ সব নদীতেই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদীর তীরবর্তী আশপাশের নিন্মাঞ্চল পানি ডুকে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার দুপর পর্যন্ত ৪৮ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে নদীর ডাকবাংলো পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীরবর্তী এলাকাসহ নিম্নাঞ্চলে অস্থায়ী বন্যার আশঙ্কা রয়েছে। গ্রামীণ সড়ক ডুবলেও এখানো কোন বসতবাড়িতে পানি উঠেনি। প্রত্যেকটি ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে কলমাকান্দা উপজেলা প্রশাসন।

পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মোঃ সারওয়ার জাহান জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার উব্দাখালী ,গণেশ্বরী ,কংস, সোমেশ্বরী, ধনু,মগড়াসহ ছোট-বড় সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে । এখনো স্থায়ী বন্যার আশঙ্কা নেই। তবে হাওরে নিন্মাঞ্চল প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন পয়েন্টে লোকবল দেয়া আছে। সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ