1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুর্ঘটনার কবলে সিলেটের নতুন মেয়রের গাড়িবহর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩ ১০:৫৬ pm

রাজধানী ঢাকায় শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর গাড়িবহর। সোমবার সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা প্রধানমন্ত্রীর কাছে শপথ নেবেন।

এ কারণে শনিবার (১ জুলাই) ঢাকার উদ্দেশে রওয়ানা হলে বিকেলের দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সরাইল নামক স্থানে মেয়রের গাড়িবহরের দুটি গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়।

গাড়িবহরে থাকা সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্টজন সাজলু লস্কর এ তথ্য নিশ্চিত করেন।

তিসি বলেন, বৃষ্টিভেজা সড়কে বহরের একটি গাড়ি ব্রেক কসলেও সামনের গাড়িতে গিয়ে ধাক্কা লাগে। এতে গাড়ি দুটি কিছু ক্ষতিগ্রস্ত হলেও গাড়ি দুটিতে থাকা কাউন্সিলররা কেউ আহত হননি। সবাই নিরাপদে ঢাকায় পৌঁছেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ