1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঝিনাইদহে এসএসসি-৯৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদাণ

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১০:২২ pm

ঝিনাইদহ এসএসসি-৯৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ১২’শ দুস্থ-অসহায়দের বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদাণ করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার ঔষধ। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘ঝিনাইদহ এসএসসি-৯৪’ ব্যাচের শিক্ষার্থীরা এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে। জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পে ঝিনাইদহ ও ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদাণ করেন।

সকালে এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এম এ লতিফ জাহেদী প্রজ্জল, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা আসাফ-উদ-দৌলা মাসুম, সাইফুর রহমান শিপলু, তানভীর আহমেদ রনি ও মীর ফজলে এলাহি শিমুলসহ ৯৪ ব্যাচের সকল বন্ধুরা উপস্থিত ছিলেন। সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে সদর উপজেলার দোগাছি, পদ্মাকর, পোড়াহাটি ও হরিশংকরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১২’শ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। পরামর্শ ছাড়াও বিনামুল্যে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ইজিসি পরীক্ষা শেষে ফ্রি ঔষধ বিতরণ করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ