1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রাকচাপায় দলিল লেখকসহ নিহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ১১:৩৮ pm

নরসিংদীতে ট্রাকচাপায় দলিল লেখকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দীর বাঘহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার মাধবদী কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের মরহুম মির্জা আবু হানিফের ছেলে শাহাদাৎ হোসেন (৫৮) ও একই গ্রামের আব্দুর রহমান (৭০)। এদের মধ্যে শাহাদাৎ হোসেন নরসিংদীতে দলিল লেখকের কাজ করতেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে শাহাদাৎ পার্শ্ববর্তী এলাকার একজনকে নিয়ে মাধবদী থেকে অটোরিকশাযোগে নরসিংদী রেজিস্ট্রি অফিসে আসছিলেন। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দীর বাঘহাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক অটোরিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুর রহমানের মৃত্যু হয়। ওই সময় অটোরিকশায় থাকা আরও দুইজন আহত হন। আহত দুইজনকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাৎ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইটাখোলা পুলিশ ফাঁড়ির এসআই কবির হোসেন ভূঁইয়া জানিয়েছেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ