1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ আর নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩ ২:৪২ am

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র উপদেষ্টা আব্দুল হক সবুজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১১ জুন) রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সবুজের দ্বিতীয় পুত্র সোহেল নেওয়াজ বলেন, আজ রাত ১১টার দিকে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি তিন পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থক রেখে গেছেন।

কিডনিজনিত জটিলতায় গত ৮ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ তাকে আইসিইউতে নেওয়া হয়।

মরহুম সবুজ হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদে দুবার সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ