1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আলোচনার টেবিলে মেসির বাবা ও বার্সা প্রেসিডেন্ট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ২:০৬ am

লিওনেল মেসি কী তবে বার্সেলোনায় ফিরছেন? সেই প্রশ্নটা হচ্ছে আরো জোরালো। কারণ কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সাথে আলোচনায় বসেছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি।

আজ সোমবার সকালে বার্সা প্রেসিডেন্টের বাসায় গেছেন মেসির বাবা। স্প্যানিশ সাংবাদিক টনি হুয়ানমার্তি বিষয়টি প্রথমে প্রকাশ করেন। ঘটনার একটি ভিডিও আপলোড করেন তিনি। তাতে দেখা যায় ন্যূ ক্যাম্পের পাশে লাপোর্তা এপার্টমেন্টে প্রবেশ করছেন মেসির বাবা। এরপর এ নিয়ে টুইট করেছেন দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও।

লাপোর্তার সাথে আলোচনার পর্ব শেষ করে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হোর্হে। মেসির বার্সায় ফেরার ব্যাপারে বেশ ইতিবাচক তিনি। বলেছেন, ‘লিও বার্সেলোনায় ফিরতে চায় এবং আমি তাকে বার্সেলোনায় দেখতে পেলে খুব খুশি হব। আমি বলতে পারি যে আমরা আত্মবিশ্বাসী, বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। তবে আপনি খুব শীঘ্রই (মেসির) ভবিষ্যত জানতে পারবেন।’

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ