1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১৩টি বিসিএসে নিয়োগের সুপারিশ পেয়েছেন ৪১ হাজার ৫৬৬ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩ ১১:১২ pm

বর্তমান সরকারের সময়ে বিসিএস পরীক্ষায় ৪১ হাজার ৫৬৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ প্রদান করা হয়েছে। ২৮তম বিসিএস থেকে ৪০তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় (২০১০ সাল থেকে এ পর্যন্ত) ১৩টি বিসিএস পরীক্ষার মাধ্যমে এই সংখ্যক ক্যাডার পদে নিয়োগের সুপারিশ প্রদান করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। একই সময়ে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৫ হাজার ৭০৯ এবং ২য় শ্রেণিতে সাত হাজার ১৬১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

সোমবার (৫ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) কোনও পদে সরাসরি নিয়োগ প্রদান করে না। ক্যাডার ও নন-ক্যাডার পদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০০৯ সাল হতে বর্তমান সময় পর্যন্ত ৯ম ও তদূর্ধ্ব গ্রেডে ৪ হাজার ৫৬৬ জনকে এবং ২য় শ্রেণির (১০ম ও ১১তম) বিভিন্ন নন-ক্যাডার পদে ৪৩ হাজার ৪১২ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম জানান, ২০২১-২২ অর্থবছরে দেশে ৪৭ রাখ ৫৯ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ৫০টির বেশি দেশে বাংলাদেশ হতে মৎস্য ও মৎস্যজাত পণ্য বাংলাদেশ রফতানি করে। ২০২১-২২ অর্থবছরে ৭৪ হাজার ৪২ দশমিক ৬৭ মেট্রিক টন মাছ ও মৎস্যজাত পণ্য রফতানি করে ৫ হাজার ১৯১ কোটি ৭৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ