1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভূমিধসে নিহত ১৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুন, ২০২৩ ১০:৪৭ pm

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও পাঁচজন নিখোঁজ হন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য দিয়েছে।

দেশটির ওই প্রদেশের দক্ষিণাঞ্চলের লেশান শহরের কাছে একটি পার্বত্য এলাকায় রোববার সকালে (স্থানীয় সময় ৬টা) এ ভূমিধসের ঘটনা ঘটে।

সিসিটিভি জানিয়েছে, ১৮০ জনের বেশি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। চীনের আবহাওয়া সংক্রান্ত তথ্য থেকে জানা গেছে, ভূমিধসের আগে গত দুদিন ধরে লেশান শহরে ভারি বৃষ্টি হয়েছিল।

দক্ষিণ-পশ্চিম চীনে ভারি বৃষ্টিপাতের ঘটনায় সেখানকার শত শত বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। কারণ, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৩শটিরও বেশি দুর্যোগ সতর্কতার বার্তা জারি করেছে।

গ্লোবাল টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, প্রাদেশিক দুর্যোগ ও ত্রাণ কর্তৃপক্ষ জানিয়েছে যে মঙ্গলবার থেকে সিচুয়ান প্রদেশের গুয়াংইয়ুয়ান, নানচং, দাঝৌ ও বাজহং কাউন্টিতে বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে ১১৮১টি পরিবারের ২৫৫২ জনকে নিরাপদ স্থানে স্থানান্তর করেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ