
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আসাননগর গ্রামে সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪৫) নামে এক নছিমন চালক নিহত হয়েছে। তিনি সদর উপজেলার চুটলিয়া গ্রামের আফসার উদ্দেিনর ছেলে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম খবর নিশ্চত করে করে জানান, রবিউল সোমবার রাতে কুষ্টিয়া শহর থেকে টিন বোঝাই করে ঝিনাইদহে আসছিলেন। তিনি ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের শৈলকুপার আসাননগর এলঅকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই