
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নেত্রকোনায় স্মারক ডাক টিকিট উন্মুক্ত, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বেলা ১১ টায় শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে ডাক টিকিট উন্মুক্ত করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
পরে নেত্রকোনা পোস্ট মাস্টার শাহেদুন্নহারের হাতে স্মারক ডাক টিকিট তুলে দেয়াসহ জেলা শহরের সাতটি স্কুলের সাতজন শিক্ষাথর্ীর হাতে এই স্মারক ডাক তুলে দেয়া হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধুর পদক প্রাপ্তির বিষয়ে নতুন প্রজন্মের কাছে ধারণা তুলে ধরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে দিবসটি নিয়ে আলেচনা করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান ভিপি লিটন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান প্রমুখ। এরপরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিন্নবার্তা/এমএসআই