1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি’র ৩২ নেতা কর্মী গ্রেপ্তার

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১১:১১ pm

নেত্রকোনা জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি দলীয় নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে ৩২জনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা হলেন- জেলার দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল আলম ভূইয়া, উপজেলা বিএনপির সদস্য মো. শমসের মিয়া, কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক তরিকুল ইসলাম, লেঙ্গুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেন মিলন, কলমাকান্দা সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. শাহাবুদ্দিন, লেঙ্গুরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মো. সোহানুর রহমান, রংছাতি ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, পৌর বিএনপি নেতা মো. কামরুল হাসান খোকন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুর রহমান পুতুল, সদর যুবদল নেতা মো. সোহেল রানা,লক্ষীগঞ্জ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবদুল কুদ্দুস, বাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, বাংলা ইউনিয়ন বিএনপির সদস্য আবদুল মোতালিব, জেলা তঁাতীদলের আহ্বায়ক সাইফুদ্দিন লেলিন, যুগ্ন আহ্বায়ক লুৎফুর রহমান ভূইয়া লিটন, আমতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সাফায়েত, কেন্দুয়া উপজেলা বিএনপিরসাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল, উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূূইয়া রুকন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাহ্উদ্দিন সালাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, মদন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.কবির, মদন পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক সবদরুল আলম, মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মো. শরীফ মিয়া, সুয়াইর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ার ইসলাম, যুবদল নেতা মো. মহসিন, মাহবুব আলম, পৌর যুবদলের সদস কামরুল ইসলাম রুেবেল হোসেন, ছাদ্রমল নেতা ফাহিম, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হানিফ উদ্দিন রানাসহ ৩২জন।

নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক জানান, শনিবার জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচীকে বানচাল ও নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার আতংক সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন উপজেলার বিএনপির নেতাকর্মীদের বাসা-বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশ বিএনপি দলীয় কমপক্ষে ৩২জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেন, বিএনপির ডাকা কর্মসূচি বানচাল, চলমান আন্দোলনকে বাধাঁগ্রস্থ করতে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিনা কারণে নেতাকর্মীদের বাসাবাড়িতে পুলিশ রাতের বেলায় অভিযান চালিয়ে হয়রাণী করছে। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের আইনী সহায়তা দিতে গেলে আইনজীবিদের উপর সরকার দলীয় লোকজন হামলা চালিয়ে আহিত করেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, পুলিশ অ্যাসল্ট ও নাশকতা মামলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অহেতুক ও হয়রাণী করার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ