
নেত্রকোনা জেলার ভারতীয় সীমান্ত কলমাকান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্যোগে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র পরিবারের মাঝে জীবিকা সহায়তা ও ক্ষতিগ্রস্থ অবকাঠামো নির্মানের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে এ উপলক্ষে উপজেলার রংছাতী ইউনিয়নে চলমান ইমারজেন্সি এন্ড রিকভারি এসিসটেন্স প্রকল্পের সমাপণী সভা অনুষ্ঠিত হয়। গতকাল রংছাতী ইউনিয়ন পরিষদ হলরুমে পিআইসি কমিটির সভাপতি লুয়ের নংমিনের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন,রংছাতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল করিম,ইউপি সদস্য হাবিবুর রহমান,আশরাফুল হক সোহাগ,নবী হোসেন,মোঃ হাদিউল ইসলাম,মোছাঃ রহিমা বেগম,মোছাঃ মোরশেদা খাতুন। এ ছাড়াও পিআইসি সদস্য মিঃ অশেষ আজিম ও বেনুকা ভ্রং এ সময় উপস্থিত ছিলেন।
সমাপণী সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি লুয়ের নংমিন তার বক্তব্যে ২০২২ সালে বন্যায় এলাকার ক্ষতিগ্রস্থ অবকাঠামো মেরামতের মাধ্যমে সংস্কার ও ২০৫ জন উপকারভোগী ১৪ দিন কাজ করে ৪ শত করে ৫ হাজার ছয়শত টাকা প্রাপ্ত হওয়ার কথা বলেন।
এ ছাড়াও ঔ ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারে জীবিকা সহায়তা বাবদ ৭ হাজার টাকা করে ৫০ জনকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের সহায়তা প্রদানের ব্যপারে সার্বিক আলোচনা করেন। এসময় কারিতাসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সুপারভাইজার সনদ দ্রং এবং কমিউনিটি অর্গানাইজার বর্ষা হাজং।
সভায় প্রকল্প সুপারভাইজার সনদ দ্রং প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের ব্যপারে উল্ল্যেখ করে,কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীতে রংছাতী ইউনিয়নের বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ জন নারী পুরুষ উপকারভোগীর মাঝে ৭ হাজার করে জীবিকা সহায়তা প্রধানের তথ্য তুলে ধরেন।
এ সময় সভায় অতিথিসহ উপস্থিত এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিরা বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কারিতাস একটি অলাভজনক সংস্থা হিসাবে বিভিন্ন সংকটময় মুহুর্তে সবসময় অসহায় ও দরিদ্র জনগনের পাশে থেকে সহযোগীতা করে আসছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
ভিন্নবার্তা/এমএসআই