
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নেশার টাকা না পেয়ে মাকে অত্যাচারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদকাসক্ত যুবককে আটক করে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। শুক্রবার তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্ত যুবক উপজেলার বিদ্যাকুট গ্রামের ছাদেক মিয়ার ছেলে মাসুদ মিয়া।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক জানান, আটক মাদকাসক্ত মাসুদ দীর্ঘদিন যাবৎ তার মাকে নেশার টাকার জন্য বিভিন্ন সময়ে মারধর করতো। আজ হাতেনাতে তাকে আটক করা হয়েছে এবং ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অপরাধের সাথে জড়িত থাকলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য আহবান জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই