
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্তমান সরকারের উন্নয়নের আরো একটি মেগা প্রকল্প রাধিকা, শিবপুর নবীনগর সড়কের দ্বিতীয় পর্যায়ের দুইটি অংশের মধ্যে রাধিকা অংশের কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নারুই বাজারে স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সি, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী ইয়াবের হাসান জামিল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান নিয়াজুল হক কাজল, শ্রমবিষয়ক সম্পাদক কবির আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুর রহমান, কাজী ফেরদৌস, উপ-প্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই