
ঝিনাইদহের হরিনাকুন্ডুর ভায়না ইউনিয়নের বাঁকচুয়া গ্রামে স্কুলের আম গাছ থেকে পড়ে সিয়াম (১২) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সে এখন ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। সে বাঁকচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও বাঁকচুয়া গ্রামের হাসানুজ্জামান ডিটলের ছেলে।
স্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা জানান, গত সোমবার দুপুরে স্কুলের সকল ছাত্র-ছাত্রীরা টিফিনে ছিলেন। এমন সময় স্কুলের পূর্ব পাশে শব্দ শুনতে পায় তারা। পরে শিক্ষক শিক্ষার্থীরা বাইরে এসে দেখেন অচেতন অবস্থায় সিয়াম আম গাছের নিচে পড়ে আছে। প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তথ্য নিয়ে জানা গেছে, স্কুলের গাছ থেকে আম পাড়ার জন্য জোর পূর্বক সিয়ামকে গাছে উঠিয়ে দেন শিক্ষকরা।
যার কারনে সিয়াম গাছে উঠে এবং দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিয়ামের এক হাতের ৩ জায়গায় এবং ডান পায়ে ৪ জায়গার হাড় ভেঙ্গে গেছে। এছাড়া তার ব্রেনে রক্ত জমাট বেঁধেছে। প্রধান শিক্ষক সেলিম রেজা জানান, আমরা সিয়ামের চিকিৎসা ব্যায় বহন করবো বলে তার পরিবারকে বলেছি। শিক্ষকরা তাকে গাছে ওঠায়নি বলে তিনি জানান।
ভিন্নবার্তা/এমএসআই