
ঝিনাইদহের ৬ উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় এক’শ কোটি টাকার পিচের রাস্তা নষ্ট হয়ে গেছে। রাস্তা রক্ষায় সরকার আইন করলেও প্রশাসন বা পুলিশ সেই আইন বাস্তাবায়নে তেমন একটা আগ্রহী নয় বলে অভিযোগ উঠৈছে। প্রতি বছর ইট পোড়ানো মৌসুমে শুরু হয় মাটি বিক্রির হিড়িক। জমির টপ সোয়েল কেটে কখনো সমতল জমিতে পুকুর খনন করে চলে মাটি ব্যবসা। জেলা প্রশাসনের ভাটা মালিকরা প্রশাসনের এলআর ফান্ডে মোটা অংকের টাকা প্রদান করার কারণে তারা থাকেন একেবারেই চুপ। ফলে ভাটায় খড়ি পোড়ানো ও মাটি টেনে সরকারী রাস্তা নষ্ট করার কোন জবাবদিহীতা করতে হয় না ভাটা মালিকদের। কখনো কখনো মাটি কাটা বিরোধী অভিযান পরিচালনা করলেও তা হয় সাংবাদিকদের পীড়াপীড়ির কারণে। আবার অনেক টোকাই সাংবাদিক ও পুলিশ নিয়মিত মাসোহারা নিয়ে থাকেন মাটি ব্যবসায়ীদের কাছ থেকে।
এমন অভিযোগ প্রশাসনের কাছেও রয়েছে। জেলায় ানেকে আবার সাংবাদিক সেজে মাটি কাটার ব্যবসা করে থাকেন বলেও অখিভযোগ। যদিও তারা ভুয়া সাংবাদিক বলে কথিত আছে। এমন একটি চক্র জেলাব্যাপী দাপিয়ে বেড়ালেও প্রশাসন তাদের নাগালে পায় না। তাদের ভাগ বাটেয়ারা নিয়ে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ বানিয়ে মাঝেমধ্যে ফেসবুকে লোখালেখি করে বলে কথিত আছে। এমন এক নাজুক পরিস্থিতিতে জেলার সরকারী রাস্তাগুলো রক্ষার দাবী তুলেছেন এলজিইডির কর্মকর্তারা। তাদের ভাষ্যমতে প্রতি বছরই নতুন রাস্তা আবার পুরানো চেহারায় ফিরে যায়। এতে সরকারের কোটি কোটি টাকার গচ্চা যাচ্ছে। এদিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ফসলি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে ৫ জনকে মাত্র ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অথচ এই মাটি বিক্রি চক্রের কারণে ওই ইউনিয়নে কোটি কোটি টাকার রাস্তা ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার ( ৯ মে ) দুপুরে উপজেলার বারবাজার এলাকার হাইওয়ে সড়কের পাশের একটি জমিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো: হাবিবুল্লাহ। এ সময় ঠিকাদার রাকিব হোসেন, ভেকু চালক জব্বারুল ইসলাম, ট্রাক্টর চালক গোলাম রসুল, জাহিদ হোসেন ও খালেক হোসেনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার বারবাজার এলাকায় ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। এমন তথ্য পেয়ে দুপুরে সেখানে অভিযান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় এরসঙ্গে সংশ্লিষ্ট ৫ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ভিন্নবার্তা/এমএসআই