
বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডাদেশ পাওয়া কারাবন্দি কামরুল হাসানের (৫১) মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায়, সাজাপ্রাপ্ত বন্দীকে (কয়েদি-২০১৮/এ) কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আনোয়ার হোসেন ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সোমবার (৮ মে) রাত ৮টা ২০ মিনিটে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
আনোয়ার বলেন, মৃত কামরুল হাসান বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন। কত বছরের সাজা ছিল, তার বাড়ি কোথায়, তৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই