1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এনজিও পরিচালকের জমি দখলের চেষ্টা

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩ ১০:১৬ pm

ঝিনাইদহ পৌর এলাকার কালিকাপুর মৌজার সাবেক ৭০৭ নং দাগে ৫৬ শতক জমি এস এ ও খারিজ রেকর্ড মুলে মালিক কালিকাপুর গ্রামের মৃত ফকির মামুদ মন্ডলের ছেলে হানেফ আলী মন্ডল। কিন্তু হাল রেকর্ডে ওই জমিতে অস্তিত্বহীন অতিরিক্ত জমিসহ ৬৫.১২ শতাংশ জমি রেকর্ড হয়েছে। এই অস্তিত্বহীন ভৌতিক প্রায় ১০ শতক জমির মালিকানা দাবী করে এখন শুরু হয়েছে জবর দখলের খেলা ! এই দাগের ৫৬ শতকের মধ্যে ১৪.১২ শতক জমি হানেফ আলী মন্ডল এর নিকট হতে ২০০৮ সালের ১৩ জুলাই ৬১৭৬ নং দলিল মুলে সর্বপ্রথম ক্রেতা হিসাবে সত্তবান হন সদর উপজেলার কলমনখালী গ্রামের জহির উদ্দিন মন্ডলের ছেলে দলিল উদ্দিন।

পরবর্তীতে হাল রেকর্ডে ওই ১৪.১২ শতক জমি দলিল উদ্দিনের নামে মাঠ জরিপ ও জমা-খারিজ মুলে রেকর্ড হয় ,যার হাল দাগ ১৬৪৯। জমির মালিক হানেফ আলী মন্ডল ৫৬ শতকের মধ্যে থেকে বিক্রিত ১৪.১২ বাদে বাকি জমি ভুটিয়ারগাতী গ্রামের মিজানুর রহমান মাসুম নামে বিশিষ্ট ঠিকাদারের নিকট বিক্রি করে দেন। অন্যদিকে অস্তিত্বহীন জমিসহ ১০.৭৫ শতক জমি যা হানেফ আলী মন্ডলের ওয়ারিশদের নামে অবৈধভাবে রেকর্ড করা হয়। যার কোন অস্তিত্ব নেই। নেই কোন কাগজপত্র। এই অবস্থায় ভৈতিকভাবে রেকর্ড হওয়া ১০.৭৫ শতাংশ জমি গ্রামের আবু বক্কর ও আব্দুল ওয়াহেদ রিকো এনজিওর পরিচালক আশরাফুল ইসলামের কাছে বিক্রি করে দিয়েছেন। এই অবস্থায় রিকোর পরিচালক আশরাফুল ইসলাম কোন প্রকার যাচাই বাছাই ছাড়াই ১০.৭৫ শতাংশ জমি রেজিষ্ট্রি করে মুল মালিকের কাছ থেকে ক্রয়কৃত দ্বিতীয় ক্রেতা এলাকার প্রভাবশালী ঠিকাদার ও ব্যবসায়ি মিজানুর রহমান মাসুমের দখলকৃত জমিতে না গিয়ে প্রথম ক্রেতা দলিল উদ্দিনের জমি দখল করার পায়তারা করছে। বুধবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তিভোগী দলিল উদ্দিন তার লিখিত বক্তব্যে এই অভিযোগ করে উল্লেখিত তথ্য প্রদান করেন। তিনি তার লিখিত বক্তব্যে উল্লেতখ করেন তিনি এসএ রেকর্ড ভুক্ত মালিকের নিকট হতে প্রথম ক্রেতা হিসাবে ১৪.১২ শতক জমি ক্রয় করেছেন। এরপর ওই জমি হাল রেকর্ডসহ জমা খারিজ করে খন্ড খতিয়ানভুক্ত করেছেন। যার খারিজ খতিয়ার নং ২২৩/২।

এছাড়া তার ক্রয় কৃত জমি তার নামে হাল রেকর্ড হয়েছে যেখানে নতুন দাগ সৃষ্টি হয়েছে যার নং ১৬৪৯। এই অবস্থায় তার জমির উপর কারো অধিকার বা স্বত্ব বলাবৎ হওয়ার প্রশ্নই উঠেনা। তারপরও একটি প্রভাবশালী মহল অস্তিত্বহীন রেকর্ডের বুনিয়াদে জমি কিনে জোরদখল করার অপেচেষ্টা করছে। এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার স্থানীয় কাউন্সিলর টিপু সুলতান জানান, তার জানা মতে উক্ত জমিতে শতভাগ স্বত্ববান হচ্ছেন দলিল উদ্দিন। সেখানে কেউ জবর দখলের চেষ্টা করলে সেটি আইনগতভাবে অন্যায় হবে বলে মন্তব্য করেন। এ বিষয়ে রিকো এনজিওর পরিচালক আশরাফুল ইসলাম বলেন, আমি রেকর্ড দেখে ও বিক্রেতাদের কথার উপর বিশ্বাস করে ওই জমি কিনেছি। পরে সেখানে দখলে যাওয়ার চেষ্টা করেছি। যদি বিেিক্রতাদের ওই জমিতে স্বত্ব না থাকে তবে আমি তাদের নামে মামলা করবো।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ