1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩ ১১:৪৩ pm

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাইপ লাইনে পানি সরবরাহ না পেয়ে কুশলী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সরদারকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যান মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত কামরুল ইসলাম এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তিনি কুশলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও ওই ইউনিয়নের খালেক বাজার কমিটির সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত তিন মাস কুশলী ইউনিয়নের ৬, ৭ ও ৮নং ওয়ার্ডের বাসিন্দারা ইউনিয়ন পরিষদ থেকে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহকৃত সুপেয় পানি ঠিকমতো পাচ্ছিলেন না। অথচ পানির বিল বাবদ প্রতি মাসে রশিদের মাধ্যমে ৫০০ টাকা করে ওই সব বাসিন্দাদের কাছ থেকে আদায় করা হয়। ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সরদারকে বিষয়টি এলাকাবাসী ও অভিযুক্ত কামরুল একাধিকবার জানালেও কোনো সমাধান হয়নি।

গত রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় পানি সরবরাহ নিয়ে খালেক বাজারে ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেনের সঙ্গে বাগবিতণ্ডা হয় কামরুল ইসলামের। একপর্যায়ে পায়ের জুতা খুলে ইউপি চেয়ারম্যানকে মারতে শুরু করেন কামরুল। তখন স্থানীয়রা মারামারি ঠেকিয়ে দিলে ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বাড়ি চলে যান।

অভিযুক্ত কামরুল ইসলামের স্ত্রী লাইজু বেগম বলেন, তিন মাস ধরে ইউনিয়ন পরিষদ থেকে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহকৃত পানি আমরা পাচ্ছি না। চেয়ারম্যানের সঙ্গে এই নিয়ে আমার স্বামী কামরুলের বাগবিতণ্ডা হয়েছে। আর এ ঘটনার পর গত সোমবার সন্ধ্যায় চেয়ারম্যানের ভাই জাহাঙ্গীর সর্দারের ছেলে হৃদয়সহ ১০-১৫ জন লোক আমাদের দোকানের সামনে থাকা কয়েকটি ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। এছাড়া আমার স্বামী ও আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। তবে জুতাপেটা করার বিষয়টি সঠিক নয় বলেও জানান তিনি।

এ বিষয়ে কুশলী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সরদার দোকানের ব্যানার ছিঁড়ে ফেলার বিষয়টি অস্বীকার করে বলেন, রোববার সন্ধ্যায় আমি গাড়ি থেকে নেমে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ কামরুল জুতা দিয়ে আমার পেছনে আঘাত করে চলে যায়। পরে আমিও বাড়ি চলে আসি। আমার লোকজনকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটানোর নির্দেশ দিয়েছি। তারা নিজেদের দোষ ঢাকতে বিভিন্ন কিচ্ছা-কাহিনী রটাচ্ছে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় চেয়ারম্যান মঙ্গলবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ