1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাবেক ভিসি অধ্যাপক উমার আলীর সহধর্মীনীর জানাযা সম্পন্ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৬:২৫ pm

মানারাত ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস- চ্যান্সেলর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রবীণ অধ্যাপক প্রফেসর এম উমার আলীর সহ-ধর্মিনীর জানাযা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটায় রাজধানীর রামপুরায় ছালামবাগ জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম, দক্ষিণের নায়েবে আমীর ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন,ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকারসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও নেতৃবৃন্দ।

মরহুমা নূরুন্নাহার বেগম ৭৫ বছর বয়সে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

এদিকে, দৈনিক সংগ্রামের ফটোসাংবাদিক, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এর দফতর সম্পাদক আ.আজিজ ফারুকীর মায়ের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনকালে মিরপুর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিথ্যা বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে বন্দী রয়েছেন।

রবিবার(৩০ এপ্রিল) আজিজ ফারুকীর আম্মা ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ৩০ এপ্রিল রাত সাড়ে ১০টায় চাঁদপুর জেলার হাইমচরে উনার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঢাকা থেকে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার। কবর জিয়ারতে অংশ নেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।

এছাড়া আজিজ ফারুকীর সহকর্মী শামছুল আরেফিন সহ অন্যান্য সাংবাদিক নেতারাও মরহুমার কবর জিয়ারত করেন এবং পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সমবেদনা জানান ও সান্তনা দেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ