1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিখোঁজের ১০দিন পর লাশ উদ্ধার

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ১০:০২ pm

নিখোঁজের ১০দিন পর রোববার বিকেলে নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বায়রাউড়া গ্রামের মোমেন মিয়ার(৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মদন- নেত্রকোনা সড়কের সাইঢুলী নদী থেকে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি ওই গ্রামের মৃত আবদুল হকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার বায়রাউড়া গ্রামের মোমেন মিয়া ঈদের আগে গত ১৯ এপ্রিল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তাঁর পরিবারের লোকজন আত্মীয়- স্বজন ও এলাকায় অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধ্যান পায়নি।
রোববার বিকেলে নেত্রকোনা- মদন সড়কের সাইঢুলী নদীর ব্রীজের নীচে লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ তাঁর মৃত্যুর কারণ বলতে পারেনি।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, ময়নাতদন্তের জন্য মৃতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ বলা যাবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ