
যুব ও ক্রীড়া সচিবের পদ থেকে ১ জানুয়ারি অবসরে যাওয়া মেজবাহ উদ্দিন রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে, একজন সরকারি কর্মকর্তা অবসরে যাওয়ার তিন বছরের মধ্যে নির্বাচনে অংশ নিতে পারেন না। তবে রাজনীতিতে অংশ নেওয়ার বিষয়ে কিছু বলা নেই।
অন্যদিকে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর রাজনীতি করা যাবে কি না, এ বিষয়ে সরকারি চাকরি আইন, ২০১৮-তে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এসব বিষয় নতুন করে সামনে এসেছে যুব ও ক্রীড়া সচিবের দায়িত্ব থেকে মাত্রই অবসরে যাওয়া মেজবাহ উদ্দিন দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘটনাটি।
যুব ও ক্রীড়া সচিবের পদ থেকে ১ জানুয়ারি অবসরে যাওয়া মেজবাহ উদ্দিনকে আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো পদ বা দায়িত্ব দেওয়া হয়নি। তবে রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি। গতকাল সোমবার বিভিন্ন হাট বাজারে নিজেকে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পদ প্রার্থী দাবি করে গণসংযোগে অংশ নিয়েছেন। যে ব্যক্তি সরকারি বেতন-ভাতা ও সুবিধা ভোগ করছেন, তিনি কীভাবে রাজনীতিতে যুক্ত হতে পারেন? এমন প্রশ্ন সচেতন মহলের।
কতটা নৈতিক, উঠেছে সে প্রশ্নও
তবে সব ধরনের সরকারি সুবিধা নিয়ে অবসরে যাওয়া মাত্রই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া কতটা নৈতিক—সে প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে উঠেছে। নিয়ম অনুযায়ী, মেজবাহ উদ্দিন অবসরে যাওয়ার পর এক বছর অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করবেন। পিআরএলে থাকা অবস্থায় সরকারি চাকরিজীবীরা তাঁদের ছুটি চলাকালীন ১২ মাস মূল বেতন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য প্রাপ্য পেয়ে থাকেন। ছুটি শেষে পেনশন-গ্র্যাচুইটি পান। সরকারি সুবিধা নেওয়া অবস্থায় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া কতটা নৈতিক, মূলত সেই প্রশ্নই সামনে এসেছে।
২০১৫ সালের আগে সরকারি কর্মকর্তারা অবসর প্রস্তুতিকালীন ছুটিতে বা এলপিআরে (লিভ প্রিপারেশন ফর রিটায়ারমেন্ট) যেতেন। ২০১৫ সালে এর নাম হয় অবসর–পরবর্তী ছুটি বা পিআরএল (পোস্ট রিটায়ারমেন্ট লিভ)। সরকারি চাকরি আইন ২০১৮ অনুসারে, ‘চাকরি থেকে অবসরে যাওয়ার পর চুক্তিভিত্তিক কর্মরত থাকা ব্যতীত, কোনো ব্যক্তির, বৈদেশিক বা বেসরকারি চাকরি বা কোনো প্রকল্পে চাকরি গ্রহণ, অন্য কোনো পেশা গ্রহণ, ব্যবসা পরিচালনা এবং বিদেশ যাত্রার জন্য সরকার বা কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের প্রয়োজন হবে না। তবে শর্ত থাকে যে সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ, কোনো বিশেষ ক্ষেত্রে, অনুরূপ ভিন্ন চাকরি বা পেশা গ্রহণ, ব্যবসা পরিচালনা বা বিদেশ যাত্রা বারিত করে অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করতে পারবে।’
নিরুৎসাহিত করেছে আইন
মেজবাহ উদ্দিন গতবছরের ১২ জানুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদেন। এরপর গত ১ জানুয়ারি তার ৫৯ বছর বয়স পূর্তিতে ১ জানুয়ারি ২০২৩ থেকে তাকে অবসর প্রদান করা হয়।
অবসরে গিয়েই রাজনীতিতে মেজবাহ উদ্দিনের যুক্ত হওয়ার বিষয়ে বিশিষ্ট আইনজীবী গন বলেন, একজন সরকারি কর্মকর্তা অবসরের তিন বছরের মধ্যে নির্বাচনে অংশ নিতে পারবেন না—জাতীয় সংসদ এই আইন পাস করেছে। এর অর্থ হচ্ছে, আমলাদের রাজনীতিতে না আসার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। সে ক্ষেত্রে নির্বাচনের মতোই রাজনীতিতেও অংশ নেওয়ার ব্যাপারে প্রকারান্তরে নিষেধই করা হয়েছে।
পিআরএলে যাওয়ার পরই রাজনীতিতে যুক্ত হওয়াকে বেআইনিও মনে করেন আইনজীবীগন। তাঁরদের মতে, যে ব্যক্তি সরকারি বেতন-ভাতা ও সুবিধা ভোগ করছেন, তিনি কীভাবে রাজনীতিতে যুক্ত হতে পারেন? এটা আইন সমর্থন করে না। তিনি বলেন, আইনের সবকিছু সাদা-কালো এভাবে লেখা সম্ভব নয়। তাহলে আইন করতে হাজার হাজার পৃষ্ঠা লাগবে। আইনের ধ্যানধারণায় পিআরএলে থাকা একজন আমলার রাজনীতি করাকে সমর্থন করে না।
ভিন্নবার্তা/এমএসআই