
নেত্রকোনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে একহাজার তিরানব্বইটি মাঠে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) সকাল নয়টায় নেত্রকোনা ঐতিহাসিক মোক্তারপাড়া ঈদগাহ মাঠে ঈদ-উল-ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৯ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের হাফেজ মাওলানা গোলাম মোস্তুফা। এ সময় দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া পড়া হয়।
ঈদের জামাতে অংশগ্রহণ করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল উসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীরুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের মুসুল্লিগণ।
এ ছাড়াও জেলা শহরের নাগড়া ঈদগাঁ মাঠ,সাতপাই আলিয়া মাদ্রাসা, বিজিবি ক্যাম্প মসজিদ, পুলিশ লাইনস,চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠসহ ১০ উপজেলার বিভিন্ন ঈদগাঁ মাঠ ও মসজিদে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
ভিন্নবার্তা/এমএসআই