1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ড. আব্দুল মোমেনকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ঈদ শুভেচ্ছা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ১২:৫৪ pm

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানরা শুভেচ্ছা জানিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাতিফ বিন রশিদ আল জায়ানি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা এবং ডি-৮-এর মহাসচিব ইসিয়াকা আবদুল কাদির ইমাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

এসব শুভেচ্ছা বার্তায় সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার মহাসচিবরা পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে তাঁরা ড. মোমেনের অব্যাহত সাফল্য, বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কল্যাণ, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন। বাংলাদেশের সঙ্গে তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো গভীর ও জোরদার হবে বলেও শুভেচ্ছা বার্তায় তাঁরা দৃঢ় আস্থা ব্যক্ত করেছেন।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ