
মেহেরপুরে বিদেশ যাওয়া নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার ইফতারের পূর্বে শরিফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে রায়পুর ধানখেতে ফেলে রেখে যায় খোকন ও তার লোকজন। পরে অন্যান্য কৃষকরা শরিফুলকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত শরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের বাবর আলীর ছেলে ।
শরিফুল ইসলামের পরিবারের লোকজন জানান, ২ বছর আগে গ্রামের আকছেদের ছেলে খোকনকে সৌদি আরব নিয়ে যান খোকেনের চাচাতো ভাই মিরাজ আলী। সেখানে ১ বছর থেকে খোকন দেশে চলে এসে টাকার জন্য মিরাজ আলী ও শরিফুল ইসলামকে চাপ দিতে থাকেন। পরে মেহেরপুর আদালতে মামলা করে। মামলায় মিরাজ আলী ও শরিফুল ইসলাম নির্দোষ প্রমাণিত হন।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ২ বছর আগে খোকনকে সৌদি আরব পাঠিয়েছিল। সেখানে তার আকামা হয়েছিল, সে ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসে টাকার জন্য মামলা করে। আজ শরিফুল ইসলাম মাঠে যাবার সময় খোকেনের সাথে বাগবিতণ্ডার একপর্যায়ে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।
ভিন্নবার্তা/এমএসআই