1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বন্দুকধারীর গুলিতে নিহত ৫ ভারতীয় সেনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ১১:২৭ pm

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন ভারতীয় সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজৌরি সেক্টরে এই হামলা হয়। ভারতীয় সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বিষয়টি জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনী বলেছে, সেনাদের গাড়ি লক্ষ্য করে গ্রেনেডও ছোড়া হয়। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। এক সেনা গুরুতর আহত হয়েছে।

বিবৃতিতে বরা হয়েছে, দৃষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, হামলা সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে অবহিত করেছেন সেনাপ্রধান মনোজ পান্ডে।

গত বছর আগস্টে কাশ্মিরের রাজৌরিতে ভারতীয় সেনাবাহিনীর ফাঁড়িতে হামলা চালায় জঙ্গিরা। এতে তিন সেনা নিহত হয়। বন্দুকযুদ্ধে নিহত হয় দুই হামলাকারী।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ