1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ওয়াসার গাড়িচাপায়বৃদ্ধ নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ১১:৪৬ pm

আড়াইহাজারে একটি নির্মাণাধীন রাস্তায় ওয়াসার পানি স্প্রে করার গাড়িচাপায় মজিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার রাইনাদী আতাদী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা ওই গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

মজিবুর রহমান রাইনাদী আতাদী গ্রামের মৃত আজিজ ভূঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আতাদী এলাকায় নির্মাণাধীন রাস্তায় পানি স্প্রে করার কাজ করছিল ওয়াসার একটি পানিবাহী ট্রাক। এ সময় বৃদ্ধ মজিবুর রহমান ফসলের মাঠ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তিনি ওই রাস্তায় উঠা মাত্রই পানি স্প্রে করা গাড়িটি তাকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় উত্তেজিত এলাকাবাসী জড়ো হলে ট্রাক রেখে চালক পালিয়ে যায় এবং তাতে আগুন লাগিয়ে দেন স্থানীয়রা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ